আন্ত্রিক মাইক্রোবিয়োম

আন্ট্রিক মাইক্রোবিয়োম আন্ত্রিক ফ্লোরা নামেও পরিচিত। খারাপ ব্যাকটেরিয়া বিভিন্ন রোগের জন্য দায়ী, অন্যদিকে ভালো ব্যাকটেরিয়া ইমিউন সিস্টেম উন্নতকরে। এটি সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ও অন্যান্য মেটাবোলাইটস উৎপন্ন করে। এই সমস্ত মাইক্রো অর্গানিজম কে সংক্ষেপে মাইক্রোবস বলে।

মাইক্রোবস এর প্রকারভেদঃ

মাইক্রোবস প্রধানত বৃহদান্তে দেখা যায়। শরীরের অন্যান্য অঙ্গে আরও অনেক অনুজীব রয়েছে। যেমনঃ ফুসফুসের মাইক্রোবিয়োম, স্তনের মাইক্রোবিয়োম, যোনীর মাইক্রোবিয়োম ইত্যাদি।

আন্ত্রিক ডিসবায়োসিসঃ

বিশেষজ্ঞদের মতে, আন্ত্রিক মাইক্রোবায়োম হল ইমিউন সিস্টেমের পাওয়ার হাউস। প্যাথোজেন দ্বারা আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট পরিমাণ শক্তিশালী না হলে তিনি জটিল সমস্যায় পড়তে পারেন। ভাল ব্যাকটেরিয়া থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেলে গাট ডিসবায়োসিসের সৃষ্টি হয় যা অধিকাংশ পেটের অস্বস্থির কারণ।