মূত্রনালীর সংক্রমণ
মূত্রনালীর ইনফেকশন বলতে ইউরিনারী সিস্টেমের যেকোন অংশ তথা কিডনী, বৃক্কনালী এবং মূত্রাশয়ের ইনফেকশনকে বোঝায়। অধিকাংশ ক্ষেত্রে এই ইনফেকশনের প্রাদুর্ভাব মূত্রনালীর নিচের অংশ তথা মূত্রাশয় ও বৃক্কনালীতে বেশি থাকে। পুরুষের তুলনায় নারীদের এই রোগে আক্রান্তের হার বেশি।
লক্ষণসমূহঃ
মূত্রনালীর ইনফেকশনের লক্ষণ খুব বেশি লক্ষণীয় নয়, তবে এ ক্ষেত্রে নিম্নোক্ত ঘটনাগুলি বেশি দেখা যায়ঃ
- তীব্র ও ঘন ঘন মূত্র ত্যাগ
- মূত্র ত্যাগের সময় জ্বালা পোড়া
- কম পরিমাণে মূত্র ত্যাগ
- Urine that appears cloudy
- লালচে ও কালচে মূত্র ত্যাগ
- দুর্গন্ধময় মূত্র
- নারীদের ক্ষেত্রে পেলভিক পেইন দেখা দেয়
কারণসমূহঃ
মূত্রনালী দিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশের মাধ্যমে তা মূত্রাশয়ে বিস্তার লাভ করে মূত্রনালীর ইনফেকশন ঘটায়। যদিও মূত্রনালীর মূল কাজ হচ্ছে শরীর থেকে ক্ষতিকর জীবাণু বের করে দেয়া, কিন্তু কিছু ক্ষেত্রে একাজে ব্যর্থ হয় মূত্রনালী এবং যখন এমনটি ঘটে, তখন ক্ষতিকর ব্যাকটেরিয়া বিস্তার লাভ করে মূত্রনালীর চরম মাত্রায় ইনফেকশন ঘটায়।
মূত্রথলির সংক্রমণঃ
- Infection of the bladder (cystitis).মূত্রথলির সংক্রমণ সাধারণত ই-কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে যা মূলত পৌষ্টিকতন্ত্রের ব্যাকটেরিয়া। মাঝে মাঝে অন্যান্য ব্যাকটেরিয়াও এর জন্য দায়ী থাকে।
- Infection of the urethra (urethritis). পৌষ্টিকতন্ত্রের ব্যাকটেরিয়া মলদ্বার থেকে মূত্রনালীতে ছড়িয়ে পড়লে এই ধরণের সংক্রমণ দেখা দেয়। এছাড়াও হার্পিস, গনোরিয়া, ক্যামিডিয়া, মাইক্রোপ্লাজমা প্রভৃতির সংক্রমণে এই সমস্যার সৃষ্টি হয়।