অন্ত্রের অভ্যন্তরে

অন্ত্র আমাদের শরীরকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্ত্র আমাদের শরীর থেকে পুষ্টিগুণ শোষণ করে এবং আমাদের সকল শরীরবৃত্তীয় কাজ যেমন- শক্তি সঞ্চয়, হরমোন ব্যালেন্স, স্কিনের সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক বর্জ্য নিরসন প্রভৃতি কাজ সম্পাদন করে।

এসকল কাজ নিয়ন্ত্রিত হয় আন্ত্রিক অনুজীব দ্বারা আর এ অনুজীবগুলো একটি ভারসাম্য বজায় রেখে অন্ত্রে বসবাস করে। ভাল এবং খারাপ ব্যাকটেরিয়ার এই ভারসাম্য মানব দেহের প্রাকৃতিক কার্যক্রমের জন্য খুবই উপকারী।

খাদ্যাভ্যাস, জীবনযাপন বা ঔষধ সেবনের কারণে আন্ত্রিক ভারসাম্য নষ্ট হলে ডিসবায়োসিসের মত সমস্যা হতে পারে যা ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মুডসুইং বা বিশৃঙ্খল জীবনের জন্য দায়ী।